২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ১২ জন আহত, শতাধিক ঘরবাড়ি ও ৭টি দোকান ভস্মিভূত

চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকায় রেল লাইন সংলগ্ন বস্তিতে শনিবার দুপুরে এক অগ্নিকাণ্ডে শতাধিক বসত ঘর ও সাতটি দোকান ভস্মিভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এসময় আগুনের হাত থেকে নিজেদের সহায়--সম্পদ বাঁচাতে গিয়ে কমপক্ষে ১২ জন আহত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বেলা ১২টার দিকে একটি পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশের দোকান ও রেল লাইনের উভয় পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানা, অটোমোবাইল ওয়ার্কশপ, রাবার ওয়ার্কশপ, লেদ মেশিন ওয়ার্কশপ, পেট্রোলের দোকান এবং কাচ কারখানা পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস ছয় লাখ টাকা বলে ধারণা করলেও স্থানীয়রা এর পরিমাণ আরো বেশি বলে দাবি করেছে।