৬ বছরে বিভিন্ন সরকারি দফতর থেকে ৩৪,৫৫০ কোটি টাকা লোপাট
ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রণীত দুর্নীতির তথ্যভান্ডার প্রতিবেদনে তুলে ধরা দুর্নীতিকে সামগ্রিক সমস্যার একটি ক্ষুদ্র অংশ হিসেবে ধরে নিলেও এর হিসেবে গত ছয় বছরে দেশের বিভিন্ন সরকারি দফতর থেকে ৩৪ হাজার পাঁচ শ’ ৫০ কোটি টাকা লোপাট হয়েছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে টিআইবি সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির রিপোর্টগুলো স্ক্যানিং শুরু করলেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ শুরু করে ২০০০ সাল থেকে।
এসব রিপোর্টে দেখা যায়, প্রধানত আইন প্রয়োগকারী সংস্থাসমূহ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন এবং যোগাযোগ বিভাগ দুর্নীতির দৌড়ে এগিয়ে রয়েছে।
২০০০ সালে সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতির মোট ৩২৯৩টি রিপোর্ট স্ক্যানিং করে টিআইবি জানায়, সেবছর সরকারের ১৭ হাজার ১৯২ কোটি টাকা লোপাট হয়েছে। এর ছয় বছর পর ২০০৬ সালে টিআইবি ২০০৫ সালের ২১২৮টি রিপোর্ট স্ক্যানিং করে মোট দুর্নীতির পরিমান দেখিয়েছে ৫২৬ কোটি টাকা। যা পূর্বের তুলনায় কম।
২০০১ সালের ১৫১৪টি সংবাদপত্র প্রতিবেদন স্ক্যানিং করে টিআইবি মোট দুর্নীতির পরিমান দেখায় ১১ হাজার দুই শ’ ৯৬ কোটি টাকা। ২০০২ সালে এর পরিমান করে দাঁড়ায় চার হাজার তিন শ’ ৯১ কোটি টাকা। এবছর মোট ২৭৭৮টি রিপোর্ট স্ক্যানিং করা হয়।
২০০৩ ও ২০০৪ সালে এসে দেখা যায়, টিআইবি’র হিসেবে দুর্নীতির পরিমান এক হাজার কোটি টাকারও নিচে গেছে। ২০০৩ সালে টিআইবি মোট ১৯২০টি সংবাদ প্রতিবেদন স্ক্যান করে সাত শ’ ৮৯ কোটি টাকার দুর্নীতির চিত্র খুঁজে পায়। পরবর্তী বছর ১৭৫৪টি সংবাদ প্রতিবেদন স্ক্যান করে দুর্নীতির পরিমান পাওয়া যায় মাত্র চার শ’ ১৩ কোটি টাকা।
কিন্তু টিআইবি প্রতিবছর যতগুলো প্রতিবেদন স্ক্যান করে তার সবগুলোর ভিত্তিতে এ অর্থের হিসেব কষেনি। ২০০০ সালে ৬৫০টি, ২০০১ সালে ৪৮৭টি, ২০০২ সালে ৪৪০টি, ২০০৪ সালে ৩৭০টি এবং ২০০৫ সালে এসে ৪২৩টি রিপোর্টের ভিত্তিতে উপরোক্ত দুর্নীতির চিত্র তুলে ধরে।
যদিও টিআইব’র দেওয়া ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দুর্নীতির অথের পরিমানে নিুমুখী প্রবনতা দেখা গেলেও টিআইবি মনে করে দুর্নীতির ব্যপকতা বেড়েছে।
এ প্রসঙ্গে দূর্নীতির বছর ওয়ারি অর্থের পরিমান নিুগামি হওয়ায় দুর্ণিতি কমেছে কিনা - বিডিনিউজের পক্ষ থেকে টিআইবি’র ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই দূর্র্নীতির তথ্য ভাণ্ডার তৈরিতে ২০০০ সালের পর থেকে মেথোডলোজি উন্নত করা হয় এবং এ কারণে ২০০০, ২০০১ ও ২০০২-এ যে পরিমান দেখা যায় তা ২০০৩, ২০০৪ ও ২০০৫-এ কমে আসে। এছাড়া প্রথমদিকে কম্পিউটার কোডিং-এর মাধ্যমে তথ্য যাচাই বাচাই করা হতো না। আর ওই সময় ধরে নেয়া হতো দুর্র্নীতি ওই বছরই ঘটেছে। কিন্তু প্রকৃতপক্ষে হয়তো ওই দুর্র্নীতির ঘটনা তার আগের বছর ঘটেছে।
তিনি আরও বলেন, যারা দুর্র্নীতিগ্রস্থ তারা ক্রমান্বয়ে সতর্ক হচ্ছেন, এ কারণে এই দুর্র্নীতির সংখ্যা কমছে বলে মনে হয়।
যখনই যে দল ক্ষমতায় থেকেছে, টিআইবি’র দুর্র্নীতি তথ্য ভাণ্ডার প্রতিবেদন সেই দলকেই ক্ষেপিয়ে তুলেছে। এ বছর এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া এবং বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম রীতিমত সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে টিআইবি’র প্রতিবেদনের বিরুদ্ধে উস্মা প্রকাশ করেছেন।
অবশ্য দুর্র্নীতি দমন কমিশনের সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেছেন, যদিও টিআইবি’র প্রতিবেদনে ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দুর্র্নীতির অর্থের পরিমানে নিুগতি লক্ষ করা গেছে তাতে করে সরকারের আন্দন্দিত হওয়ার কথা। তবে তাদের গবেষণা প্রক্রিয়া নিয়ে বহুআগেই প্রশ্ন উঠেছে। শুধুমাত্র সংবাদপত্রে রিপোর্টের উপর ভিত্তি করে দুর্র্নীতির ব্যপকতা বেড়ে গেছে এমনটি বলা যৌক্তিক নয়। আমি মনে করি তাদের মেথডলজি আরও উন্নত হতে পারে।
