২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞাত যুবক খুন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চরবাখরবা গ্রামের মাঠ থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সকালে গ্রামবাসী মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শার্ট-প্যান্ট পরা ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ধারণা করছে সন্ত্রাসীরা ওই যুবককে অন্য স্থান থেকে ধরে এনে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শৈলকূপা থানায় মামলা দায়ের করা হয়েছে।