২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলাটি অবশেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলাটি অবশেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সূত্র জানায়, সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের পরপরই ফরিদপুরের সর্বস্তরের মানুষের দাবির মুখে স্থানীয় প্রশাসন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আশ্বাস দেয়। সে অনুযায়ী এ বছরের ৮ এপ্রিল মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ২৯ জুন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশের কপি সোমবার ফরিদপুর জেলা প্রশাসনের কাছে পৌঁছায়।

উল্লেখ্য গত বছরের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে তার নিজ কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে এ  ব্যাপারে কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম নবী এ বছরের ২১ জানুয়ারি ১০জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। চার্জশিটভুক্ত আসামীদের মধ্যে চার আসামী পলাতক, দুই আসামী জেল হাজতে এবং অপর চার আসামী  হাইকোর্ট থেকে জামিন পায়।