বরিশালে র্যাবের ক্রসফায়ারে কথিত সস্ত্রাসী নিহত
বরিশাল নগরীর সিএন্ডবি রোডে সদর উপজেলা পরিষদের কাছে সোমবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সাথে ক্রসফায়ারে একজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম রত্তন মৃধা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর একটি দল শনিবার ঢাকার গুলিস্থান খদ্দর মার্কেট থেকে রত্তন মৃধাকে গ্রেফতার করে। পরে তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়।
রত্তন র্যাবের কছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা রত্তনকে নিয়ে রোববার রাত ৩.৩৫ মিনিটে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য নগরীর সিএন্ডবি রোডে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রত্তনের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এসময় রত্তন র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থল থেকে র্যাব একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব জানায় রত্তনের বিরুদ্ধে দুইটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
