৫টি বিলে রাষ্ট্রপতির সম্মতি দান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ রোববার অষ্টম জাতীয় সংসদের ২২তম (২০০৬ সালের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত পাঁচটি বিলে সম্মতি দিয়েছেন।
বিলগুলো হল-- বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বিল, ২০০৬, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬, দি অ্যাডমিনেস্ট্রেটিভ ট্রাইব্যুনালস (অ্যামেডমেন্ট) বিল, ২০০৬, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিল, ২০০৬ এবং দি আর্মি (অ্যামেডমেন্ট) বিল, ২০০৬।
