চট্টগ্রামে ব্যবসায়ী খুন
বন্দরনগরী চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ রোববার একথা জানায়।
নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৩৫)। ইভা টেইলার্সের মালিক শফিকুল নাসিরাবাদের বায়তুল আমান হাউজিং সোসাইটির একজন বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে শফিকুল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম সরকারি কলেজের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
