২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী দুর্ধর্ষ জমসেদ গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী ও দুর্ধর্ষ সন্ত্রাসী জমসেদকে (৩৫) গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পুলিশ জানায়, নগরীর উপকন্ঠে আশুলিয়ার একটি গোপন আস্তানা থেকে শুক্রবার গভীর রাতে জমসেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজীসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

জমসেদকে গ্রেপ্তার অভিযানের নেতৃত্বদানকারী কাফরুল থানার এসআই মতিউর বিডিনিউজকে জানান, পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম প্রকাশ -- বিকাশ গ্র“পের সহযোগী হিসেবে ১৯৯৭ -- ৯৮ সালে জমসেদ ও তার সহযোগী সন্ত্রাসী সুমনের উত্থান ঘটে। প্রকাশ—বিকাশ আত্মগোপন করার পর তারা টপ টেরর কালা জাহাঙ্গীরের সহযোগী হিসেবে অপকর্ম চালিয়ে আসছিল।

কালা জাহাঙ্গীরও পালিয়ে গেলে জমসেদ -- সুমন নিজেরাই একটি ছোট সন্ত্রাসী গ্র“প তৈরি করে মিরপুর, কাফরুল, কচুক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকার গার্মেন্টস কারখানায় চাঁদাবাজীর পামাপাশি ঝুট কাপড়ের ব্যবসা নিয়ন্ত্রণ করতো।

তিনি আরো জানান, চার বছর আগে অপারেশন ক্লিন হার্ট চলার সময় আত্মগোপনে থাকা অবস্থায়ই জমসেদ -- সুমন গ্র“প তাদের চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে।

এসআই মতিউর বলেন, গ্রেপ্তারকৃত জমসেদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এখন আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী সুমন ও তার দলবলকে ধরার চেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে জমসেদ -- সুমন গ্র“পের অস্ত্র ভাণ্ডার আবিষ্কারেরও চেষ্টা চলছে।