২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিলের সাথে ব্যক্তিগত সংলাপে সম্মতিসূচক ইঙ্গিত দিয়েছেন মান্নান ভূঁইয়া

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সাথে ব্যক্তিগত সংলাপের ব্যাপারে সম্মতিসূচক ইঙ্গিত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিএনপি মহাসচিবের সাথে তার কার্যালয়ে বৃহস্পতিবার ব্যবসায়ী নেতারা দেখা করতে গেলে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচনা প্রস্তাব দিলে আমি তা বিবেচনা করে দেখব।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা মান্নান ভূঁইয়াকে প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপির সাথে সংলাপে বসার আহ্বান জানান।

একই প্রস্তাব নিয়ে তারা সোমবার আব্দুল জলিলের সাথে তার মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সাক্ষাৎ করেন।

আব্দুল জলিল বিষয়টি নিয়ে দলীয় এবং সরকার বিরোধী জোটের ফোরামে আলোচনা করবেন ব্যবসায়ীদের নেতাদের জানান।

ব্যবসায়ী নেতাদের মান্নান ভূইয়া এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য স্বাগত জানান এবং তার দল সমস্যা সমাধানে তার দল চেষ্টা চালাবে বলেও তিনি জানান। তবে তিনি এ-ও জানান যে, তার দল এ ব্যাপারে বিরোধী দলকে কোনও প্রস্তাব দেবে না।

মান্নান ভূঁইয়ার সাথে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি এমএ মোনেম, বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, বিটিএমইএ সভাপতি এমএ আওয়াল, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, বিসিআই সভাপতি একে আজাদ প্রমুখ।