২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে নিহত ১, আহত ২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধুরুয়া মনাটেক গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে একজন নিহত এবং দু’জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহতের নাম-- সোহাগ মিয়া (১৫)। সে ওই গ্রামের জনৈক আরাফাত আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছের একটি পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যায় এবং সোহেল (১২) ও কাদির (১৩) নামের অপর দুজন আহত হয়।

আহতদের নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।