সংসদের ২২ তম অধিবেশনে গৃহীত ৩টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার অষ্টম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে গৃহীত তিনটি বিলে সম্মতি দিয়েছেন।
বিল তিনটি হলো-- আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল ২০০৬, রেজিস্ট্রেশন (সংশোধন) বিল ২০০৬ ও পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকুরির শর্তাবলী) বিল।
