চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম আব্দুর রহিম।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলায় আব্দুর রহিমের দোকানের পাশ থেকে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
