২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ বিশেষ পাসপোর্ট স্কীম বাতিল হচ্ছে

ভারত-বাংলাদেশ পাসপোর্ট স্কিমের আওতায় ভারতের উত্তর-পূর্বে অবস্থিত ‘সেভেন সিস্টারর্স’ নামে পরিচিত রাজ্যগুলোর জনগণ বিশেষ কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশ ভ্রমণে আসতে পারবেন- প্রায় ৩৪ বছর পর এই আইনের পরিবর্তন ঘটতে যাচেছ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 02:33 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে জানিয়েছে, যে বিশেষ ধরনের পাসপোর্টের আওতায় বাংলাদেশ ভ্রমণে যাওয়া যেত তা এখন থেকে আর কার্যকর হবেনা কারণ এধরনের বিশেষ পাসপোর্ট অপব্যবহারের ঝুঁকি অধিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই বিশেষ ধরনের পাসপোর্ট আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা যায়না বলে এ ধরনের পাসপোর্ট অপব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া, এসব পাসপোর্ট বিভিন্ন চরমপন্থী দলের সদস্য, চোরাচালানকারী দল এবং নারী ও শিশু পাচারকারীরা অবাধে ব্যবহার করতে পারে বলে এ ধরনের পাসপোর্ট দেশের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির জন্য হুমকিসরূপ। 

এছাড়া,ভারত-বাংলাদেশ পাসপোর্ট স্কিমের আওতায় যে উদ্দেশ্যে এই পাসপোর্ট ব্যবস্থা চালূ করা হয়েছিল সে উদ্দেশ্য বা লক্ষ্য এখন আর নেই বলেও তিনি জানান।

১৯৭২ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কন্নোয়নের লক্ষ্যে এই বিশেষ পাসপোর্ট স্কীমের প্রর্বতন করা হয়েছিল। এই পাসপোর্টের আওতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি প্রদেশের লোকজন বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন এবং অনুরূপভাবে বাংলাদেশের জনগণও ভারত ভ্রমণে যেতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তবে পরবর্তীতে এ দুটো দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকেনি। ভারত বাংলাদেশের অভ্যন্তরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিদ্রোহী দলগুলোর প্রশিক্ষণ শিবির রয়েছে বলে বাংলাদেশকে  অভিযুক্ত করে আসছে। এছাড়া, ভারতে বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ কার্যকরী ভূমিকা নিচ্ছেনা বলেও ভারত অভিযোগ করছে।

তবে বাংলাদেশে ভারতের এধরনের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে।