বিএসএফ-এর গুলিতে যশোরের আগ্রাভূলট সীমান্তে ২ বাংলাদেশী আহত (সংশোধিত)
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে রোববার যশোরের শার্শা উপজেলার আগ্রাভূলট সীমান্তে দু’জন বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। এরা হচ্ছেন মুজিবর (২৫) এবং শৈবার (৩০)।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্র জানায়, আহত দু’জনের মধ্যে একজনকে বিএসএফ ধরে নিয়ে যায়।
