২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ২ ছিনতাইকারী ৬ দিনের রিমান্ডে

ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় গার্মেন্টসের দুই কর্মকর্তাকে গুলি করে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক দুজনকে পৃথক দুটি মামলায় তিনদিন করে মোট ছয়দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আবদুল লতিফ সিএমএম আদালতে পুলিশের কর্তব্য কাজে বাধাদান ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন জানান। আসামী দীপু চৌধুরী ও আবুল কালাম আজাদকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম। 

রোববার তিন ছিনতাইকারী রামপুরা ডিআইটি রোডের আনন্দ বেকারীর সামনে রনি এ্যাপারেলস গার্মেন্টস এর কর্মকর্তা ও কর্মচারিদের গুলি করে টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ ও জনতার হাতে আটক হয়। এসময় গণপিটুনিতে গুরুতর আহত সাজেদুল ইসলাম বিল্টু নামে অপর এক ছিনতাইকারী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।