পাবনায় র্যাবের ‘ক্রসফায়ারে’ নকশাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত
পাবনা জেলার চৈতুরহাটি গ্রামে শুক্রবার ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিষিদ্ধ ঘোষিত নকশাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত হয়েছে।
নিহতের নাম ইসহাক আলী (৪০)। সে শ্রীকোল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার র্যাব ১২’র সদস্যরা আতাইকুলা থানার ধোপাঘাটা গ্রাম থেকে ইসহাককে গ্রেফতার করে। সে র্যাবের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাকে নিয়ে চৈতুরহাটি গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইসহাকের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এ সময় ক্রসফায়ারে ইসহাক গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি দোনালা বন্দুক, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
র্যাব জানায়, ইসহাকের বিরুদ্ধে আতাইকুলা, সাঁথিয়া ও ফরিদপুর থানায়, খুন, চাঁদাবাজি, নারী নির্যাতন, অপহরণ, ডাকাতি, টেন্ডারবাজী এবং হত্যাসহ নয়টি মামলা রয়েছ।
