বাগেরহাটে পিক--আপের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বাগেরহাট--খুলনা সড়কে দ্রুতগামী পিক--আপের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম শিকদার নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, সাহাপাড়া সংলগ্ন গোবরদিয়া চৌরাস্তায় বুধবার বিকেলে রাস্তা পার হবার সময় পিক--আপটি রবিউলকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ওই এলাকার ফেরদৌস শিকদারের পুত্র। পরিবারের আপত্তি না থাকায় বুধবার রাতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
