২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ২, আহত ৩০

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শান্তিনগর নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস জেলার সরাইল থানার শান্তিনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।