২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজধানী ঢাকার মোহাম্মদপুর স্যার সৈয়দ পার্কে বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম ওসমান গনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের একটি দল রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে বুধবার দুপুরে গনিকে গ্রেফতার করে। গনির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মোহাম্মদপুর স্যার সৈয়দ পার্কে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা গনির সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় গনি র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি ৯ এম এম পিস্তল উদ্ধার করেছে। 

র‌্যাব জানায়, গনির বিরুদ্ধে সাতটি হত্যাসহ, ২১টি মামলা রয়েছে। সে চিত্র নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি।