২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে সারা দেশে শিক্ষক কর্মচারি ফ্রন্ট’র লাগাতার শিক্ষা ধর্মঘট শুরু

বেসরকারি স্কুল ও কলেজভিত্তিক সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার থেকে শিক্ষাঙ্গনে অবিরাম ধর্মঘট শুরু করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

এছাড়া তারা বুধবার দেশব্যাপী একদিনের শিক্ষা ধর্মঘট পালন করে।

ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সাল থেকে এরিয়ারসহ প্রতিশ্র“ত ১০ শতাংশ বেতন, ১৯৯১ এর পরিবর্তে বর্তমান বেতন স্কেলে চিকিৎসা ভাতা ও প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ১০০ টাকার পরিবর্তে সম্মানজনক বাড়ি ভাড়া, ৬৫ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করা হয়।

এদিকে পেশাজীবী সমন্বয় পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লাগাতার ওই শিক্ষা ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে।