২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার লালমনিরহাটে অর্ধদিবস হরতাল পালনের ডাক দিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, মঙ্গলবার ১৪ দলের ডাকা হরতাল চলাকালে দুপুর সাড়ে ১১টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বাজারে বিএনপি নেতা কর্মীরা হরতালের সমর্থনকারীদের বাধা দিলে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উভয় দলের মহড়া চলতে থাকে।

পরে কুলাঘটনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল বাদি হয়ে কুলাঘাট আ’লীগের সভাপতি জয়নালসহ আ’লীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনায় জেলা আ’লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় তাৎক্ষণিক বৈঠক শেষে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ঘোষণা দেন।

মামলা প্রত্যাহার করা না হলে হরতালের সময়সীমা আরও বাড়ানো হবে বলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সাংবাদিকদের জানান।