২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তরুণীর জবাই করা লাশ উদ্ধার ও কুমিল্লায় বন্ধুর গুলিতে নিহত ১

রাজধানীর কেরানীগঞ্জে অজ্ঞাত এক কিশোরীর (১৫) জবাই করা লাশ উদ্ধার এবং কুমিল্লায় বন্ধুর গুলিতে একজন যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 03:38 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাজধানীর কেরানীগঞ্জের মিরেরবাগ বালুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে এক কিশোরীর লাশ উদ্ধার করে।

তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে হলুদ রংয়ের প্রিন্টের কামিজ ছিল।

পুলিশের ধারণা, সন্ত্রাসীরা মেয়েটিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে পালিয়ে গেছে। তার হাতের দুটি আঙ্গুল কাটা এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কুমিল্লা শহরের উত্তর রেইসকোর্স এলাকায় মঙ্গলবার রাতে নিজ বাড়িতে হেরোইন সেবনরত অবস্থায় বন্ধুর গুলিতে একজন যুবক নিহত হয়েছে।

নিহতের নাম নাসির উদ্দিন আহমেদ ওরফে অশ্র“ (৩৩)। তিনি আব্দুল মতিন রেফারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১০টায় বাড়িতে বন্ধুদের সাথে হেরোইন সেবন করার সময় বাক্বিতন্ডার এক পর্যায়ে বন্ধুর ছোঁড়া গুলিতে নাসির নিহত হয়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সহিদুল ইসলাম লিটন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তবে ঘাতক নোমান পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

গ্রেফতারকৃত লিটন পুলিশকে জানায়, পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহতের মা মমতাজ বেগম বিডিনিউজের প্রতিনিধিকে জানান, অশ্র“ এর আগে দু’বার সৌদি আরবে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি হেরোইন সেবন করতেন।

পুলিশ ঘটনাস্থল থেকে হেরোইন সেবনের আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পিতা বাদি হয়ে বুধবার সকালে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।