২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা’র আমন্ত্রণে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন কুং ফু মঠাধ্যক্ষ

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটারের আমন্ত্রণে চীনের প্রাচীন শাওলিন বৌদ্ধ মন্দিরের মঠাধ্যক্ষ শী বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে জার্মানি আসবেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 12:56 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

মানুষের মাঝে শাওলিন মন্দির এবং শাওলিন কুং ফু প্রভাব বিস্তার করার জন্য ফিফা’র এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০১ সালে এই মন্দিরের পক্ষ থেকে জার্মানিতে ‘শাওলিন সাংস্কৃতিক কেন্দ্র’ উদ্বোধন করা হয়।

১৫০০ বছরের পুরনো বৌদ্ধ মন্দিরটি চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে অবস্থিত। এই স্থানটি শাওলিন কুং ফু’র জন্মস্থান হিসেবে বেশি পরিচিত।

এই বছরের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির প্লুতিন মন্দিরটি সফর করে গেছেন।