২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন সত্য হয়েছে: লিপ্পি

বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনাল ম্যাচে স্বাগতিক জার্মানিকে ২ - ০ গোলে পরাজিত করার পর ইটালিয়ান কোচ মার্সেলো লিপ্পি দলকে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের আহবান জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 10:11 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রোববার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফ্রান্স কিংবা পর্তুগালের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামবে আজ্জুরিরা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

জার্মানদের বিরুদ্ধে গোল দু’টি করেন ফাবিও গ্রোসো ও আলেক্সান্দ্রো ডেল পিয়ারো।

২ - ০ গোলে জার্মানদের পরাজিত করার পর আজ্জুরিদের উল্লসিত কোচ লিপ্পি বলেন, “এটাই হল বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের উপলব্ধি যা আমরা দীর্ঘ দিন আগে হারিয়ে ফেলেছিলাম। যদি বিশ্বকাপ আসরে শিরোপা প্রত্যাশি কোনও দল থাকে তাহলে সেটা হচ্ছে ইটালি।”

লিপ্পি আরও বলেন, “জার্মানদের বিরুদ্ধে মাঠে আমরা রাজত্ব করেছি। ম্যাচের শেষ পর্যন্ত আমরা গোল করার চেষ্টা করেছি এবং কিছুটা ঝুঁকিও নিয়েছি। ম্যাচের দিন সকালে আমি ছেলেদের সাথে কথা বলেছিলাম এবং আমি তাদের কিছু বিষয় বুঝিয়েছিলাম।”