২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে স্ত্রীকে গলা কেটে হত্যা

টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুুপুরে মিয়া হোসেন ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আইচপাড়া গ্রামের খাঁ পাড়া রোডের বাসিন্দা মিয়া হোসেনের (৪০) সাথে তার স্ত্রী কল্পনা আক্তারের সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে মিয়া হোসেন নিজ ঘরের ধারালো ছুরি দিয়ে কল্পনাকে (২৫) গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

তিন সন্তানের জননী কল্পনা আক্তার স্থানীয় এলিগেন্স গার্মেন্টসের শ্রমিক ছিল। এ ব্যাপারে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।