২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা

ফুটবল খেলায় সরকারের হস্তক্ষেপের কারণে গ্রিসের জাতীয় দল এবং সদস্যভুক্ত ক্লাবগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বরখাস্ত করেছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 12:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা জানিয়েছে, সদস্য ক্লাবগুলোর স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে হস্তক্ষেপ করে ফিফা’র আইন ভঙ্গ করেছে গ্রিসের ফুটবল ফেডারেশন।

এর ফলে ইউরোপীয় প্রতিযোগিতায় গ্রিসের ক্লাবগুলো এবং কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।

ফিফা’র বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং ভবিষ্যতে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

গ্রিসের ফুটবল ফেডারেশন (এইচএফএফ)’এর মুখপাত্র মিচালিস সাপিডিস জানান, ফিফা’র এই সিদ্ধান্তে ফেডারেশন অবাক হয়েছে।

ফিফা জানিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে এই বিষয়টির দায়িত্ব নেওয়ার জন্য গ্রিসের ফুটবল ফেডারেশনকে বহুবার সতর্ক করে দেওয়া হয়েছে।

গ্রিসে নতুন পেশাদার ফুটবল লিগ আইন পেশ করার বিষয়ে ফিফা সমালোচনা করে জানায়, ফুটবলের বিষয়ে সরকারের হস্তক্ষেপের এটা একটি উদাহরণ।

এই সিদ্ধান্তের ফলে পরবর্তী মৌসুমে গ্রিসের ক্লাব এইকে এথেন্স, অলিম্পিাকোস ও পানাদিনাইকোস চ্যাম্পিয়ন্স লিগ বা উয়েফা কাপ আসরে অংশ নিতে পারবে না।