২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা জুনিনহোর

আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলীয় মিডফিল্ডার জুনিনহো পেরনামবুকানো এবং তিনি মনে করেন, ব্রাজিল দলের বেশ কয়েকজন সতীর্থ তাকে অনুসরণ করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 10:47 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

অলিম্পিক লিওনাস ক্লাবের প্লে-মেকার জুনিনহো মনে করেন, বিশ্বকাপ আসরে ফ্রান্সের কাছে পরাজিত হওয়ার পর সময় এসেছে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খেলার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়ার।

৩১ বছর বয়সী জুনিনহো বলেন, “আমার জন্য জাতীয় দলে অংশ নেওয়ার সময় হয়ে গেছে। আমাদের মধ্যে যাদের বয়স তিশোর্ধ্ব তাদের উচিত ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের দল গঠনের জন্য নিজেদের স্থান ত্যাগ করে তরুণ খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়া।”

তিনি আরও বলেন, “তরুণদের নিয়ে চিন্তা করার সময় এসেছে এবং তাদের নিয়ে নতুন একটি দল গঠন করতে হবে।”

ব্রাজিল দলের রর্বাতো কার্লোস, কাফু, গিলবার্তো, এমারসন, রর্বাতো, রির্কাডিনহো এবং গোলরক্ষক দিদা ও রোগেরিও সেনি সকলেরই বয়স ত্রিশোর্ধ্ব।