২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে ১ -- ০ গোলে পরাজিত করে বিশ্বকাপ সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি ফ্রান্স

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টারফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় শিরোপা প্রত্যাশী ফ্রান্স গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১ -- ০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। ফরাসি তারকা স্ট্রাইকার থিয়েরি অঁরি খেলার একমাত্র গোলটি করেন। আর এই ম্যাচে পরাজয়ের ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জয়ের লক্ষ্যে শুরতেই উভয় দল আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়।  খেলার প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিল দুইটি কর্নার আদায় করে নেয়। তবে ফরাসি ডিফেন্ডাররা ব্রাজিলের এই আক্রমন রুখে দিতে সক্ষম হন। খেলার ১৪ মিনিটে প্রথম কর্নার পায় ফ্রান্স। এই আক্রমণটিও নস্যাৎ করে দেন ব্রাজিলের গোলরক্ষক দিদা। এর মাত্র এক মিনিট পর গোল করার অপূর্ব একটি সুযোগ পায় ব্রাজিল। ফরাসি বিপদসীমানার মধ্যে রোনাল্ডো’র একটি ক্রস থেকে সতীর্থ মিডফিল্ডার কাকা হেড দিতে ব্যর্থ হলে সুযোগটি নষ্ট হয়।

 ফ্রান্সও ব্রাজিলের গোলমুখে বেশ কয়েকটি আক্রমণ চালায়। জিনেদিনে জিদান, মিডফিল্ডার রিবেরি, স্ট্রাইকার থিয়েরি অঁরি তাদের নিপুন কৌশলে বেশ কয়েকবারই  ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে গোল করার সুযোগ সৃষ্টি করেন। কিন্তু উপযুক্ত ফিনিশিং এর অভাবে কাঙ্খিত গোল থেকে বঞ্চিত থাকে ফ্রেন্সরা।  তবে ফরাসিরাই বেশীরভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রথমার্ধের খেলা গোলশূণ্যভাবে শেষ করে।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় ফ্রান্সের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। ব্রাজিলের গোলমুখে এক আক্রমণ থেকে একটি ফ্রি কিক আদায় করেন নেন জিদানে। প্লে মেকার জিনেদিনে জিদানের নিখুঁত ফ্রি কিকটি সতীর্থ স্ট্রাইকার থিয়েরি অঁরি দর্শণীয় এক পুশে ব্রাজিলের গোলরক্ষক দিদাকে পরাস্ত করে জালে জড়িয়ে দিলে উপস্থিত হাজার হাজার ফরাসি সমর্থক উল্লাসে ফেটে পড়ে।

সমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ব্রাজিলিয়ানরা। বিপুল পরিমান ব্রাজিলিয়ান সমর্থক এসময়ে তাদের দলকে উৎসাহ দিতে াকে। কিন্তু ফরাসি রক্ষণব্যুহ ভেদ করে কাঙ্খিত সমতাসূচক গোলটির দেখা পায়নি তারা। এসময়ে ফ্রান্স বরং পাল্টা া আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি গোল সুযোগ তৈরী করে, কিন্তু সে গুলো গোলে পরিনত করতে ব্যর্থ হয়। ফলে, শেষপর্যন্ত থিয়েরি অঁরি’র একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ৯৮ বিশ্বচ্যাম্পিয়ানরা।  

মিউনিখে ৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স পর্তুগালের মুখোমুখি হবে।