২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা থেকে বোমা উদ্ধার

সাতক্ষীরা সদর থানা পুলিশ শনিবার দুপুরে সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ বোমাগুলো উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে ফেলে।

ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।