২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

জয়পুরহাট জেলা সদরের দোগাছি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৯ টার দিকে যাত্রীবাহী একটি বাস দোগাছি ইউনিয়ন কমপ্লেক্সের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ঘটনায় অপর ১১ জন আহত হয়।

পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।