২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন আর্জেন্টিনার কোচ পেকারম্যান

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক জার্মানির কাছে আর্জেন্টিনা টাইব্রেকারে পরাজিত হওয়ার পর আর্জেন্টাইন কোচ জোসে পেকারম্যান পদত্যাগ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 09:09 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পেকারম্যান বলেন, “আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরার যা কিছু করার ছিল তা করেছি বলে মনেকরি। এখন সময় এসেছে নতুন সিন্দান্ত নেওয়ার। আমি এই পরাজয়ের জন্য দলের সহকারী কোচ, খেলোয়াড় ও ভক্তদের কাছে অত্যান্ত দুঃখিত।”

কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডিফেন্ডার রবার্তো আয়ালার গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও জার্মান স্ট্রাইকার মিরোস্লোভ ক্লোজের গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

অরিরিক্ত সময়েও ১--১ গোলে ম্যাচটি অমীমাংসিত থাকার পর জার্মানি টাইব্রেকারে ৪--২ গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ধরাশায়ী করে স্বাগতিকরা । আর্জেন্টিনার পক্ষে আয়ালা ও ক্যামবিয়াসো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

৫৬ বছর বয়স্ক পেকারম্যান বলেন, “এটা একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল। আমারাই ফেভারিট দল হিসেবে খেলছিলাম। কিন্তু আমারা আমাদের সেরা খেলাটি খেলেও পরাজিত হলাম।”

২০০৪ সালের সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করে জোসে পেকারম্যান। তার দিকনির্দেশনায় আর্জেন্টিনার অনূর্ধ্ব--২০ দলটি তিনবার বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জয় করেন।