২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মিনিবাস সংঘর্ষে নিহত ৯, আহত ১৪

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে শুক্রবার দুপুরে বিআরটিসি’র একটি মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বীরগঞ্জ উপজেলার উল্লাস সিনেমা হলের সামনে ঠাকুরগাঁও থেকে বেলা ১২ টার সময় ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী বিআরটিসির একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহতরা হলো ইতিবালা (২৭) ও তার বোন রীতা শর্মা (৩৮), কৌশিক (১৫), মৌসুমী (১৫) ও আকতারুল ইসলাম (৫০)।

দুর্ঘটনায় আহতদের অধিকাংশকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরো চার জনের মৃত্যু হয়। এরা হলো কৌশলা (২৬), দিপিকা (৮), হালিম হোসেন (২২) ও গনেশ (২৬)।

আহতদের মধ্যে শ্যামল (৪৫), ওমর ফারুক (২৯), জাকির (২৮), ফয়জুল (৬০), মারুফ (২৩), আসলাম (২৪), মাধব (৩০), শ্যামল (৪৫),  রফিকুল (৩৫), দিপা (১০), রওশন আরা (৩৫), মহসিন (৫০), জাহেরুল (৩০), ফয়জুল (৬০), মাহমুদা (৪৫) এবং ২৪/২৫ বছরের অজ্ঞাত এক যুবক ও মহিলা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত ও নিহতদের অধিকাংশই বীরগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার বোদা উপজেলার বাসিন্দা।

এদিকে দুর্ঘটনার পর নিহত ও আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের স্বজনদের আজাহারিতে হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপাল ও চারদলীয় জোটের যুগ্ম আহবায়ক আফতাবউদ্দিন মোল্লা হাসপাতালে আহতদের দেখতে যান।

এদিকে অপর এক ঘটনায় একই উপজেলার বীরগঞ্জ বড় বোচা পুকুর এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।

নিহতের নাম জোসেফ দাস (২৬)।