২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় শুক্রবার ভোরে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত ও গৃহকর্তাসহ দু’জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা আক্তার হোসেন এবং তার ছেলে রফিকুল ইসলাম আহত হয়। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, রাত পৌনে ১টায় আক্তার হোসেনের বাড়িতে পাঁচজনের একটি দল ডাকাতি করার জন্যে প্রবেশ করলে গৃহকর্তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আহাম জনতার হাতে ধরা পড়ে। 

উত্তেজিত জনতা তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।

ফরিদপুর কোতয়ালী পুলিশ ঘটনাটিকে চুরির ঘটনা বলে দাবি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।