মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস সোমবার
মাদকের অপব্যাবহারমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে ২৬ জুন বিশ্বের অনান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথভাবে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হবে।
মানুষকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কবল থেকে রক্ষা করতে জাতিসংঘের উদ্যোগে ২৬ জুন বিশ্বের সকল স্থানে আর্ন্তজাতিক মাদক ও পাচার বিরোধী দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকাল আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ৫০ টি বেসরকারি উন্নয়ন সংস্থা নগরীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত মানব বন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহবাগে জাতীয় জাদুঘরের জিয়া মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব কফি আনানও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।
