প্রথম আলো ও জনকন্ঠের বিরুদ্ধে মানহানি মামলায় সমন জারির আদেশ
দৈনিক প্রথম আলো ও জনকন্ঠের বিরুদ্ধে বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দায়েরকৃত মানহানির মামলায় সমন জারির আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার সিএমএম আদালতে রোববার ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মামলার বাদির জবানবন্দী গ্রহণ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকুউল¬াহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, নির্বাহী সম্পাদক বোরহান আহমেদের বিরুদ্ধে সমন পাঠানোর আদেশ দেন।
১২ জুন প্রথম আলোতে “হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজে বিক্ষোভ, পুলিশ নিয়ে ছাত্র পেটালেন স্থানীয় সাংসদ পিন্টু” এবং ১৮ জুন জনকন্ঠ পত্রিকায় “দখলদারিত্বে রেকর্ড পিন্টুর” শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাদি পিন্টু এ দুটো সংবাদকেই মিথ্যা ও বানোয়াট দাবি করে জানান, এ রিপোর্টে তার মানহানি হয়েছে।
