মুন্সীগঞ্জে জেএমবি’র ২ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সীগঞ্জে শবে বরাতের রাতে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের দায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বুধবার জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, সাতক্ষীরার রফিকুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও গাজীপুরের আবুল সাত্তারের ছেলে ওয়াহিদুল ইসলাম সবুজ।
মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির হোসেন পাটোয়ারী বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর এ দুই সদস্যকে হাস্যজ্জল ও স্বাভাবিক দেখা যায়।
প্রসঙ্গত, গত শবে বরাতের রাতে শহরের দেওভোগের একটি ভাড়া বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের বিরুদ্ধে আভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
