২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিনিদাদ ও টোবাগোকে ২ - ০ গোলে পরাজিত করে বিশ্বকাপ স্বপ্ন ভেঙ্গে দিল প্যারাগুয়ে

প্যারাগুয়ে বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের গুরুত্বহীণ ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ২ - ০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন ভেঙ্গে দিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 10:53 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ম্যাচের ২৫ মিনিটের মাথায় বার্য়ান মিউনিচের ক্যারিবীয় স্ট্রাইকার জুলিও ডোস সান্টুুসের আত্মঘাতী গোলে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে প্যারাগুয়ের খেলোয়াড় নেলসন কুয়েভার দ্বিতীয় গোলটি করেন।

এই জয়ের ফলে ‘বি’ গ্র“পের তৃতীয় স্থান দখল করে বিশ্বকাপ মিশন শেষ করলো প্যরাগুয়ে। অপরদিকে নবাগত দল ত্রিনিদাদ ও টোবাগো বিশ্বকাপ আসরে কোনও গোল না করেই খেলা শেষ করলো।

প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে গোল--শূণ্য ড্র এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২ - ০ গোলে পরাজিত হয় ‘সোসা ওয়ারিয়র’ খ্যাত ত্রিনিদাদ ও টোবাগো।

প্যারাগুয়ের বিরুদ্ধে ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড ইর্য়ক গোলের বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে দিলেও ক্যারিবীয়রা তা কাজে লাগাতে পারেনি।