২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেডিএস বৃত্তির জন্য ১৯ কোটি টাকা জাপানি অনুদান

‘মানব সম্পদ উন্নয়ন’ (জেডিএস) কর্মসূচিতে জাপানি অনুদানের বিষয়ে সরকার সোমবার জাপান সরকারের সাথে পরবর্তী অর্থবছরের জন্য প্রায় ১৯ কোটি টাকা সমমূল্যের ঢাকা চুক্তি সাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাশুয়িকি ইনিও এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

সরকার চলতি বছরের আগস্ট মাস থেকে ৬ষ্ঠ জেডিএস কর্মসূচির জন্য প্রার্থী অর্ন্তভূক্তির কাজ শুরু করবে।

২০০৭ সালের জুলাই থেকে শুরু করে দুই বছরের জন্য জাপানে অধ্যয়নের জন্য সব মিলিয়ে ২০ জনকে নির্বাচিত করা হবে।

জাপান সরকার ২০০১ সালে জেডিএস কর্মসূচি চালু করে।  বাংলাদেশী যুবকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখার উদ্দেশ্যে জেডিএস কর্মসূচি প্রণয়ন করা হয়।

এই কর্মসূচির অধীনে অধ্যায়নের ক্ষেত্রগুলো হলো লোক প্রশাসন, অর্থনীতি, চিকিৎসা প্রশাসন এবং পরিবেশ বিদ্যা।

জাপান সরকার বাংলাদেশী বৃত্তিধারীদের বিভিন্ন বিষয়ে জাপানের উচ্চ শিক্ষা ইনস্টিটিউশনগুলোতে অধ্যায়নের জন্য একাডেমিক সুযোগ সুবিধা প্রদান করে আসছে।