ডিইপিজেড ধ্বংসযজ্ঞের মূল হোতা গ্রেপ্তার
ডিইপিজেড ধ্বংসযজ্ঞের মুল হোতাকে আশুলিয়া থানা পুলিশ সাভারের বাইপাইল এলাকা থেকেসোমবার ভোরে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শ্রমিক নেতার নাম জাহিদুল ইসলাম জাহিদ।
পুলিশ জানায়, বাইপাইলের নিজ বাড়িতে জাহিদ রাত ১টার দিকে সিরাজ সরকার, ডাঃ সরোয়ার, শামসুল আলম, শাহেনশাহ ও কাজলকে নিয়ে ডিইপিজেড-এ নতুন করে হামলা করার পরিকল্পনা করছিল।
এসময় আশুলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে গ্রেপ্তারকৃত জাহিদকে ঢাকা টাস্ক ফোর্স ইন্টারগেশন সেলে (টিএফআই) জেরা করার জন্য পাঠানো হয়েছে।
