২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নদী ভাঙ্গনে ৬শ’রও বেশি পরিবার সর্বসান্ত

বর্ষা মৌসুমের শুরুতে নদী ভাঙ্গনের ফলে গাইবান্ধার চারটি উপজেলার ৬শ’রও বেশি পরিবার গৃহহারা হয়ে পড়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ ধরে ঘাঘট, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৪টি গ্রাম জুড়ে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে।

এর ফলে এসব গ্রামের ৬শ’ ৫১টি পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি ও আবাদী জমি হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার কামারজানী, গিদারী, সুন্দরগঞ্জ উপজেলার ভাটিকাপাসিয়া, হরিপুর, তারাপুর, বেলকা, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া, ফজলুপুর, এরন্ডাবাড়ী, কালাসোনারচর, সাঘাটা উপজেলার হাটবাড়ি, হাসিলকান্দি, বগিরপটল, চিনিরপটল, চকপাড়া, হলদিয়া, কালুরপাড়া, দিঘলকান্দি, নলছিয়া, গাড়ামারা, গোবিন্দী, কোয়ালীকান্দি ও ভাগিরছাও গ্রামের লোকজন ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গনে মানবেতর জীবনযাপন করছে।