জার্মানি - ইকুয়েডর ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে ‘এ’ গ্র“পের সেরা দল
২০ জুন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ‘এ’ গ্র“পের ম্যাচে স্বাগতিক জার্মানির বিরুদ্ধে মাঠে নামবে ইকুয়েডর।
জার্মানি ও ইকুয়েডর ইতোমধ্যেই বিশ্বকাপ ফুটবলে নিজেদের গ্র“প পর্বের দু’টি ম্যাচ জয় লাভ করে দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু তারপরও জার্মানি ও ইকুয়েডরের ম্যাচটির মাধ্যমেই নির্ধারিত হবে ‘এ’ গ্র“পের শ্রেষ্ঠত্ব।
কোস্টারিকার বিরুদ্ধে ৪ - ২ গোল এবং পোল্যান্ডের বিরুদ্ধে ১ - ০ গোলে জয় লাভ করার পর জার্মান কোচ ক্লিন্সম্যান এই জয়ের ধারা অব্যাহত রাখতে চান। ‘এ’ গ্র“পের সেরা দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে খেলতে চায় জার্মানরা।
তবে জার্মানদের রক্ষণভাগে রয়েছে মূল সমস্যা। সেই সুযোগেই কোস্টারিকার দু’টি গোল দিয়ে বসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। জার্মান অধিনায়ক মিখাইল বালাক দলে ফেরার কারণে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডর তাদের নন্দিত ফুটবল ছন্দের সাহায্যে পোল্যান্ডকে ২ - ০ ও কোস্টারিকাকে ৩ - ০ গোলে ধরাশায়ী করেছে। ইকুয়েডরও চান জয়ের ধারা অব্যাহত রাখতে।
উরুগুয়ে, প্যরাগুয়ে কিংবা কলম্বিয়ার মতো দলকে বিশ্বকাপ বাছাই পর্বে পেছনে ফেলে আসার কারণে ইকুয়েডরকে সমীহ না করে উপায় নেই। আর্জেন্টিা ও ব্রাজিলের ফুটবলের মতো তাদের খেলায়ও রয়েছে ল্যাটিন ছন্দ।
