২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

ঢাকা-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলায় সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা রোববার একথা জানায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহতের নাম সীমা আক্তার (১১)। সে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-৬৪৬২) শনিবার কালিতলা এলাকায় সীমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেএবং গাড়ী ভাংচুর করে।

এসময় এই মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে এবং জনতা ট্রাকটিকে পুলিশে সোপর্দ করে।