আর্জেন্টিনা ভক্তের কাণ্ড!
প্রিয় দল আর্জেন্টিনার শুক্রবারের বিশাল জয়ের আনন্দে আত্মহারা হয়ে মুন্সিগঞ্জের কান্দিপাড়া গ্রামে আওলাদ হোসেন নামে এক মুদি দোকানি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন।
সার্বিয়াকে ৬ -- ০ গোলে হারানোর পর তার দোকান সংলগ্ন কড়ই গাছ আর্জেন্টিনা পতাকায় ঢেকে দেন তিনি। বাদ রখেননি নিজের দোকানও। এতে তার ৬০টি পতাকা ব্যবহার করতে হয়েছে। মুন্সীগঞ্জ--বিক্রমপুরের লৌহজংয়ের মাওয়ায় তার দোকান। মাওয়া--ভাগ্যকুল সড়কের পাশের এই দোকানির পতাকা মেলা দেখে পথচারিরাও অবাক।
