২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর--বিএসএফ আবারও গুলি বিনিময়

সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে বৃহস্পতিবার গভীর রাতে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র সাথে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের গুলিবিনিময় হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ওই ঘটনায় একদিন থমথমে থাকার পর সাতক্ষীরা সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র জানায়, গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের পাকরডাঙ্গা থেকে বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে লক্ষ করে ৫-৬ রাউন্ড গুলি চালায়। জবাবে টহলরত বিডিআর সদস্যরাও ৫--৭ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেও হতাহত হয়নি।

এদিকে ওই ঘটনার পর থেকে উভয় সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় অংশে বিএসএফ শক্তিবৃদ্ধি করে সতর্ক অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ন কবীর বিডিনিউজকে বলেন, বিএসএফ পক্ষ থেকে গুলিবর্ষণের জবাবে বিডিআর এক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।