২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: প্যারাগুয়ের বিরুদ্ধে ১ - ০ গোলে জিতলো সুইডেন

ম্যাচের ৮৯ মিনিটে ফ্রেডি লিউইনবার্গের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জোরালো করলো সুইডেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 09:24 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

‘বি’ গ্র“প থেকে ইতোমধ্যেই ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। এই পরাজয়ের ফলে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো ল্যাটিন ফুটবল শক্তি প্যরাগুয়ে।

খেলা শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে প্যারাগুয়ের গোলপোস্টের দিকে সতীর্থ সুইডিশ খেলোয়াড় মার্কোস অলব্যাকের ক্রস শর্ট থেকে হেড করে ম্যাচের একমাত্র গোলটি করেন ফ্রেডি লিউইনবার্গ।

২১ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয় করতে পারলে সুইডিশরা ‘বি’ গ্র“পের চ্যাম্পিয়ন হতে পারবে। তবে পরাজিত হলে বিশ্বকাপ থেকে বাড়ি ফিরে যেতে হবে সুইডিশদের।

ম্যাচের প্রথম থেকে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে। ইব্রামোভিচের, লারসন ও অলব্যাকের কয়েকটি শট দৃঢ়তার সাথে প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক বোবাডিলা।

ম্যাচের তিন মিনিটের মাথায় সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসনকে বাঁধা দেওয়ার কারণে প্যারাগুয়ের ডিফেন্ডার ডেনিস ক্যানিজাকে রেফারি প্রথম হলুদ কার্ড দেখান।

প্রথমার্ধের খেলায় প্যারাগুয়ে প্রাধান্য বজায় রাখলেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে সুইডিশ খেলোয়াড় মার্কোস অলব্যাকের তৈরি করা সুযোগ ফ্রেডি লিউইনবার্গ কাজে লাগাতে ভুল করেননি।

এই পরাজয়ের ফলে বিশ্বকাপ ফুটবল আসর থেকে ল্যাটিন ফুটবল শক্তি প্যারাগুয়ের বিদায় ঘন্টা বেজে গেল।