শ্রীপুরে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হল-- তাহমিনা (১০) ও সোনিয়া (১০)।
স্থানীয় সূত্র জানায়, কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের তহল আলীর মেয়ে তাহমিনা ও সিদ্দিক মিয়ার মেয়ে সোনিয়া বাড়ির পাশের ডোবায় গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়।
পরে তাদের লাশ পানিতে ভেসে ওঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
