২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কারাগারে ৪৪ বন্দীর রক্তদান

রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় কারাগারের দীর্ঘ মেয়াদে সাজা প্রাপ্ত ৪৪ জন বন্দী স্বেচ্ছায় রক্ত দান করেছে। কারাগার কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ সাইফুল ইসলাম বুধবার বন্দীদের রক্ত গ্রহন করেন।

কারাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, একবার রক্ত দিলে বন্দীদের এক মাসের সাজা মওকুফ করা হবে। তবে রক্ত প্রদানকারী বন্দী আমির হামজা, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আফতাব হোসেন ও শহিদুল জানান, তারা শুধু সাজা মওকুফের জন্য রক্ত দিচ্ছে না মানুষের জীবন বাঁচাতে এবং কারা কর্তৃপক্ষের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা এই রক্ত দান করতে আগ্রহী হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই রক্ত রাজশাহী মেডিকেলের ব্লাড ব্যাংকে জমা রাখা হবে।