২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঝড় এবং বজ্রপাতে নিহত ১, আহত ১৬

বাগেরহাটের সদর উপজেলার পাঁচটি গ্রামে ঝড় এবং বজ্রপাতে এক যুবক নিহত এবং মহিলা শিশুসহ ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয়রা একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম ফরহাদ হোসেন (২৬)। তার বাড়ি সদর উপজেলার শ্রীঘাট গ্রামে।

এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট, রাখালগাছি, সিএন্ডবি বাজার, সুগন্ধী ও চাকশ্রী গ্রামের উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়।

এ সময় ফরহাদ শ্রীঘাট গ্রামের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ সময় বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ-পালা চাপা পড়ে ১৬ জন আহত হয়।