২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার শিয়ালবাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে এক কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম সুজন কুমার দাস ওরফে রায়হান। বান্দরবন জেলার খাগড়াছড়ির রামগরে তার বাড়ি। সে দুর্ধর্ষ সন্ত্রাসী সাহাদতের সহযোগী।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব এর একটি দল সুজনকে বুধবারে রাজধানীর সুত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করে।

সুজনের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব তাকে নিয়ে মিরপুরের শাহ আলী থানার শিয়ালবাড়ি এলাকায় অস্ত্র উদ্ধার এবং তার সহযোগিদের গ্রেফতারের জন্য পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুজনের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এসময় সুজন র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, সুজনের বিরুদ্ধে চারটি হত্যাসহ বেশকয়েকটি মামলা রয়েছে।