২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ এশিয়ান বাজিকর সিডনিতে গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার পুলিশ বুধবার বিশ্বকাপ নিয়ে অবৈধ বাজি ধরার অভিযোগে মহিলাসহ আটজন এশীয়কে গ্রেপ্তার করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সিডনির সাউথ - ইস্ট এশিয়ান ক্রাইম স্কোয়াড রাজধানীর একটি হোটেল থেকে তাদের আটক করে।

পুলিশের ভাষ্য মতে অভিযুক্তরা তিনদিন আগে সেদেশে যায় এবং তারা এশিয়ার একটি প্রতিষ্ঠিত বাজিকর চক্রের সক্রিয় সদস্য।

তাদের কাছ থেকে কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, বিভিন্ন কাগজপত্র এবং নগদ ২০ হাজার অস্ট্রেলীয় ডলার (১৪ হাজার মার্কিন ডলার) উদ্ধার করা হয়।

অবৈধভাবে বাজি ধরার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ৪ জুলাই আদালতে হাজির করা হবে।